শ্রীমঙ্গলে সেই রাস্তাটি খুলে দেওয়া হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের উত্তর বৌলাছড়া গ্রামের বন্ধ করে দেওয়া সেই রাস্তাটি গতকাল সোমবার সকালে খুলে দেওয়া হয়েছে। গত রোববার এ বিষয়ে প্রথম আলোয় সংবাদ প্রকাশের পর স্থানীয় পুলিশ প্রশাসন তদন্ত করে রাস্তাটি খোলার উদ্যোগ নেয়। জানা গেছে, শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশে গত রোববার দুপুরে উপপরিদর্শক (এসআই) সৈয়দ মাহবুব ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে রাস্তা বন্ধের সত্যতা পান। তিনি সোমবার সংশ্লিষ্ট সব পক্ষকে থানায় তলব করেন। থানায় যাওয়ার আগে ইউনুছ খাঁর লোকজন রাস্তাটি খুলে দেন।শ্রীমঙ্গল থানার দ্বিতীয় কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন সরদার রাস্তা খুলে দেওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ইউনুছ খাঁর ছেলে ইয়াছিন খাঁ থানায় উপস্থিত হয়ে ভবিষ্যতে রাস্তাটি বন্ধ না করার অঙ্গীকার করেছেন।