শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় নিহত ৩ আহত ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় একটি পিকআপ ভ্যান ও একটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও ছয়জন আহত হয়েছে। শ্রীমঙ্গল-মৌলভীবাজার সড়কে সড়ক ও জনপথ বিভাগের পরিদর্শন বাংলোর সামনে গতকাল রোববার বিকেলে ওই সংঘর্ষ হয়।নিহত ব্যক্তিরা হলেন শ্রীমঙ্গল সদর ইউনিয়নের নোয়াগাঁও আকতাপাড়া গ্রামের বাসিন্দা মো. লিটন মিয়া (৩৫) ও তাঁর আট মাস বয়সী মেয়ে মুন্নী এবং নোয়াগাঁওয়ের বাসিন্দা প্রদ্যুৎ দে (৩০)। গুরুতর আহত দুই শিশুসহ ছয়জনকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শ্রীমঙ্গল থানার উপপরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর হোসেন সরদার বলেন, হতাহত ব্যক্তিদের সবাই ইজিবাইকের যাত্রী ছিলেন। পিকআপ ভ্যানটি আটক করা হয়েছে।