শ্রীমঙ্গলে হত্যা মামলার আসামি গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কিশোর সোহেল মিয়া হত্যার দুই বছর পর অভিযোগপত্রভুক্ত পলাতক আসামি জসীম উদ্দিন ওরফে রুবেল মিয়াকে গত রোববার গ্রেপ্তার করেছে পুলিশ।শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল্লাহ জানান, রোববার দুপুর দেড়টার দিকে উপজেলার বিলাসেরপাড় গ্রামে শ্বশুরবাড়ি থেকে জসীমকে গ্রেপ্তার করা হয়। তাঁকে মৌলভীবাজার জেলা জজ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অপর পলাতক আসামিকেও গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে। ২০০৯ সালের ১৫ এপ্রিল সোহেল খুুন হন।