শ্রীমঙ্গলে হাইল হাওর থেকে কারেন্ট জাল জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হাইল হাওর থেকে গতকাল মঙ্গলবার বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। পরে জব্দ করা কারেন্ট জাল পোড়ানো হয়েছে। শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. গোলাম মওলার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার কালাপুর, ভূনবীর, মির্জাপুর ও শ্রীমঙ্গল সদর ইউনিয়নের হাইল হাওরে আকস্মিকভাবে অভিযান চালান। এ সময় হাইল হাওরের এওলা বিল, চণ্ডী বিল, আগুরা বিল, সোনাডোবা বিল ও ঘোরামারা বিল থেকে পাখি ও মাছ শিকারের বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়।পরে জালগুলো উপজেলা পরিষদের মাঠে পোড়ানো হয়।