শ্রীমঙ্গলে ১২টি দেশের বার্ন বিশেষজ্ঞদের সম্মেলন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা-বোর্ডের টি রিসোর্ট অ্যান্ড মিউজিয়ামে গত রোববার থেকে ‘সাউথইস্ট এশিয়া বার্ন ট্রেইনিং ইভেন্ট’ শুরু হয়েছে। এসিড সারভাইভরস ফাউন্ডেশন ও ইন্টার বার্নসের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক এ বিশেষজ্ঞ সম্মেলনে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, আফগানিস্তান, নাইজেরিয়া, ঘানা, উগান্ডা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডার ৪৭ জন চিকিৎসক অংশ নিচ্ছেন। তাঁদের মধ্যে রয়েছেন ফিজিওথেরাপিস্ট, প্লাস্টিক সার্জন ও বার্ন-বিষয়ক বিশেষজ্ঞ চিকিৎসক।