শ্রীমঙ্গলে ৩০ মার্চ পর্যন্ত আদালত মুলতবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১৪ রাইফেল ব্যাটালিয়নে বিদ্রোহের বিচারে গঠিত বিশেষ আদালত-১৪-এর বিচারকাজ ৩০ মার্চ পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়েছে।১৪ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালতের বিচারকাজ গতকাল রোববার শুরু হয় সকাল নয়টায়। কিছুক্ষণ পর আদালতের সভাপতি বিজিবির যোগাযোগ পরিদপ্তরের পরিচালক কর্নেল এস এম ফরহাদ ৩০ মার্চ পর্যন্ত আদালত মুলতবি ঘোষণা করেন।পরে দুপুরে প্রেস ব্রিফিংয়ে মামলার কৌঁসুলি ও ১৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নুরুল হুদা জানান, মুলতবির আগে আদালতে দেওয়া ৩১ জন সাক্ষীর সাক্ষ্যের সারসংক্ষেপ এবং আসামিদের আত্মপক্ষ সমর্থনে দেওয়া বক্তব্য খণ্ডন করে তিনি আদালতে বক্তব্য উপস্থাপন করেন। একই সঙ্গে ২০০৯ সালের ২৬ ফেব্রুয়ারি শ্রীমঙ্গলে ১৪ রাইফেল ব্যাটালিয়নে সংঘটিত বিদ্রোহের ভিডিও চিত্র আদালতে প্রদর্শন করা হয়।