শ্রীমঙ্গলে ৬৪৫ জনের মধ্যে বন্ধুসভার শীতবস্ত্র বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার নূরজাহান চা-বাগান এলাকায় গতকাল শুক্রবার প্রথম আলোর শ্রীমঙ্গল বন্ধুসভার উদ্যোগে ৪৫০ জন শিশু-কিশোরসহ ৬৪৫ জনের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বিতরণ করা শীতবস্ত্রের মধ্যে ছিল ১৫টি কম্বল, ২০টি চাদর, ১০০ জ্যাকেট, ৪৩০টি সোয়েটার ও ৮০টি প্যান্ট। শ্রীমঙ্গল বন্ধুসভার শুভানুধ্যায়ী সুলতান মোহম্মদ ইদ্রিস ও আশরাফুল আলমের সহায়তায় এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।চা-বাগান এলাকার প্রাথমিক বিদ্যালয় ও নাটমন্দির প্রাঙ্গণে এগুলো বিতরণ করেন বাগানের প্রধান করণিক পিয়াল চৌধুরী, বাগান পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক বিক্রমচান, প্রথম আলোর শ্রীমঙ্গল প্রতিনিধি বিশ্বজ্যোতি চৌধুরী, শ্রীমঙ্গল বন্ধুসভার সভাপতি কাওছার ইকবাল ও সাধারণ সম্পাদক অনিরুদ্ধ সেনগুপ্ত।নিজে কম্বল ও পরিবারের অন্য সদস্যদের জন্য সোয়েটার পেয়ে সুরুজমনি সাঁওতাল (৬৫) বলেন, ‘হামদের ঘরের সব্বাই শীত্তর কাপড়া পাইল। এই বয়সে ইবার পরথম দেখলাম ঘরের সব্বাই একসাথে শীত্তর কাপড়া পাইয়েছে।’