শ্রীরামকৃষ্ণের জন্মতিথি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্রীরামকৃষ্ণ পরমহংসের ১৭৫তম জন্মতিথি ও বার্ষিক উত্সব পালন উপলক্ষে ঢাকা রামকৃষ্ণ মিশনের পাঁচ দিনব্যাপী অনুষ্ঠানমালা আজ সোমবার শুরু হচ্ছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ঢাকা রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী অক্ষরানন্দ। আলোচনায় অংশ নেবেন খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক, মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী, বিচারপতি গৌরগোপাল সাহা, মেয়র সাদেক হোসেন, ভারতীয় হাইকমিশনার রজিত মিত্র, অধ্যক্ষ শ্রীমত্ শুদ্ধানন্দ মহাথেরো প্রমুখ। বিজ্ঞপ্তি।