শ্রীলঙ্কার পুনর্নির্বাচিত প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হিসেবে পুনর্নির্বাচিত হওয়ায় রনিল বিক্রমাসিঙ্গেকে অভিনন্দন জানিয়ে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে কাজ করার আশা প্রকাশ করেছেন। খবর বাসসের।
প্রধানমন্ত্রী গতকাল শুক্রবার পাঠানো এক অভিনন্দনবার্তায় বলেন, ‘অভিন্ন ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যের ভিত্তিতে শ্রীলঙ্কার সঙ্গে গড়ে ওঠা বন্ধুত্বের সম্পর্ককে বাংলাদেশ যথেষ্ট গুরুত্ব দেয়। আমি দ্বিপক্ষীয় সম্পর্ক অধিকতর জোরদার এবং আমাদের এই অঞ্চলে ও বিশ্বে শান্তি, প্রগতি ও সমৃদ্ধির বিকাশে আপনার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চাই।’
শেখ হাসিনা শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীকে তাঁর সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য আমন্ত্রণ জানান।