শ্রীলঙ্কার প্রেসিডেন্ট ঢাকা ছেড়েছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষে গতকাল বুধবার সকালে কলম্বোর উদ্দেশে ঢাকা ছেড়েছেন। রাষ্ট্রপতি জিল্লুর রহমানের আমন্ত্রণে বাংলাদেশে তিন দিনের রাষ্ট্রীয় সফর শেষে ঢাকা ছাড়ার সময় তাঁকে বিদায় সংবর্ধনা জানানো হয়। বাসস।রাষ্ট্রপতি জিল্লুর রহমান সকাল ১০টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাজাপক্ষেকে বিদায় জানান। এ সময় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার বিমানবন্দরে উপস্থিত ছিলেন।সফরে প্রেসিডেন্ট রাজাপক্ষে রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও তাঁর আনুষ্ঠানিক আলোচনা হয়। প্রধান বিরোধী দলের নেত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গেও বৈঠক করেন প্রেসিডেন্ট রাজাপক্ষে। রাজাপক্ষের সফরের সময় বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে রপ্তানি এবং সংস্কৃতি বিনিময়, কৃষি, মৎস্য ও শিক্ষাক্ষেত্রে পারস্পরিক সহযোগিতাবিষয়ক পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়।