শ্রীলঙ্কার ফার্স্ট লেডির ‘প্রয়াস’ পরিদর্শন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সফররত শ্রীলঙ্কার ফার্স্ট লেডি শিরানথি রাজাপক্ষে গতকাল মঙ্গলবার ঢাকা সেনানিবাসে শিশুদের বিশেষ শিক্ষাপ্রতিষ্ঠান ‘প্রয়াস’ পরিদর্শন করেন। এ সময় শ্রীলঙ্কার ফার্স্ট লেডিকে ‘প্রয়াস’-এর কার্যক্রম সম্পর্কে ব্রিফিং করা হয়।পরে ফার্স্ট লেডি শিরানথি ‘প্রয়াস’-এর বিভিন্ন শ্রেণীকক্ষ ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের শিক্ষাদানের পদ্ধতি সম্পর্কে অবহিত হন। এ ছাড়া তিনি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। আইএসপিআর।