প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্রীলঙ্কার সাম্প্রতিক বন্যা ও ভূমিধসে দুর্গত ব্যক্তিদের সহায়তায় পাঁচ লাখ ডলারের নগদ আর্থিক সহায়তা দিতে যাচ্ছে বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল সোমবার আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন। প্রধানমন্ত্রী এর আগে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে নিহত ব্যক্তিদের প্রতি শোক ও সমবেদনা জানিয়ে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনাকে চিঠি লিখেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল সোমবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শ্রীলঙ্কায় বাংলাদেশের হাইকমিশনার খুব শিগগির বাংলাদেশের দেওয়া নগদ আর্থিক সহায়তা শ্রীলঙ্কার কর্তৃপক্ষের হাতে তুলে দেবেন।