শ্রীলঙ্কায় বাংলাদেশের হাইকমিশনার তারেক আহসান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক তারেক আহসানকে শ্রীলঙ্কায় বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। খবর বাসসের।
তারেক আহসান নবম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন। তিনি তাঁর বর্ণাঢ্য কূটনৈতিক কর্মজীবনে নিউইয়র্ক, রিয়াদ, জাকার্তা ও বার্লিনে বাংলাদেশ মিশনে বিভিন্ন দায়িত্ব পালন করেন।
তারেক আহসান বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এরপর হেগে অবস্থিত ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব সোশ্যাল স্টাডিজ থেকে আন্তর্জাতিক সম্পর্ক ও উন্নয়ন বিষয়ে স্নাতকোত্তর ডিপ্লোমা ডিগ্রি অর্জন করেন।