প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের শ্রুতি সাংস্কৃতিক একাডেমির দুই যুগপূর্তি উপলক্ষে গতকাল শুক্রবার সন্ধ্যায় নগরীর শহীদ মিনার প্রাঙ্গণে মূকাভিনয় উৎসব হয়েছে। শ্রুতি সাংস্কৃতিক একাডেমির সভাপতি আবদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন দৈনিক আমাদের সময় পত্রিকার সহযোগী সম্পাদক হুমায়ুন কবির। বিশেষ অতিথির বক্তব্য দেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি, মূকাভিনয় ফেডারেশনের সাধারণ সম্পাদক রিজোয়ান রাজন। আরও বক্তব্য দেন নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি প্রদীপ ঘোষ, শ্রুতি সাংস্কৃতিক একাডেমির পরিচালক ধীমান সাহা প্রমুখ। উৎসবে ঢাকা ও চট্টগ্রামসহ বিভিন্ন এলাকার ছয়টি দল মূকাভিনয় প্রদর্শন করে।