শ্রেণিকক্ষ ও বেঞ্চের সংকটে সেরা বিদ্যালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি বছর চট্টগ্রাম বিভাগের সেরা প্রাথমিক বিদ্যালয়ের মর্যাদা পেয়েছে বিদ্যালয়টি। অথচ শ্রেণিকক্ষ ও বেঞ্চের সংকটে বিদ্যালয়টি শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত হচ্ছে। চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় অবস্থিত এই বিদ্যালয়ের নাম মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, একটি পাকা ভবনে বিদ্যালয়টির কক্ষ রয়েছে সব মিলিয়ে ১০টি, যার মধ্যে নয়টিতেই ক্লাস হয়। বিদ্যালয়ের শিক্ষক সংখ্যা ১৮। শিক্ষকদের চারজন বলেন, বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা এক হাজার ৫০। এসব শিক্ষার্থীর জন্য ২৫টি শ্রেণিকক্ষের প্রয়োজন। কিন্তু আছে নয়টি। তাদের বসার জন্য বেঞ্চের প্রয়োজন ২৫০ জোড়া। কিন্তু রয়েছে ১৯৫ জোড়া। শ্রেণিকক্ষ ও বেঞ্চ-সংকটের কারণে দুটি পালায় শিক্ষার্থীদের ক্লাস নিতে হয়।
বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি বজলুর রহমান দেওয়ান বলেন, শ্রেণিকক্ষ ও বেঞ্চ-সংকটের কথা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে জানানো হয়েছে।
উপজেলা শিক্ষা কর্মকর্তা জিয়াউল হক শিকদার বলেন, বিদ্যালয়ের সমস্যা সম্পর্কে তিনি জানেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন তিনি। সমস্যা সমাধানের চেষ্টা চলছে।