শ্রেণিকক্ষে ফিরেছে বাল্যবিবাহ ঠেকিয়ে দেওয়া সোনিয়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিজের বাল্যবিবাহ ঠেকিয়ে দেওয়া ময়মনসিংহের মাদ্রাসাছাত্রী সোনিয়া আক্তার (১৩) গতকাল রোববার থেকে আবার শ্রেণিকক্ষে ফিরেছে। সোনিয়া ময়মনসিংহের ত্রিশালের উজানপাড়া এতিমখানা আলিয়া মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্রী।
সোনিয়া বলে, ‘আমার বাল্যবিবাহ ভেঙে দিতে যাঁরা সহযোগিতা করেছেন, তাঁদের সবাইকে অনেক ধন্যবাদ। আমি সবার কাছে দোয়া চাই।’
মাদ্রাসার অধ্যক্ষ ওসমান গনি বলেন, ‘গতকাল মাদ্রসার ক্লাস শুরু হওয়া থেকে শেষ পর্যন্ত সব ক্লাসে উপস্থিত ছিল সোনিয়া। তাকে বেশ প্রাণবন্ত দেখা গেছে।’
ত্রিশালের বৈলর বাশখু গ্রামের সপ্তম শ্রেণির শিক্ষার্থী সোনিয়া আক্তার গত শনিবার মাদ্রাসার অধ্যক্ষ, কয়েকজন শিক্ষক ও ত্রিশালের উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সহযোগিতায় নিজের বাল্যবিবাহ ভেঙে দেওয়ার ব্যবস্থা করে।