শ্রেণিকক্ষের ছাদ ভেঙে পড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের আক্কেলপুর পৌর এলাকার সোনামুখী উচ্চবিদ্যালয়ের একটি ভবনের ছাদ ভেঙে পড়েছে। ওই ভবনটিতে সপ্তম ও অষ্টম শ্রেণির পাঠদান করানো হতো।
প্রধান শিক্ষক আবদুর রহমান জানান, বিদ্যালয়টিতে শ্রেণিকক্ষের সংকট থাকায় পরিত্যক্ত ভবনটিতে তাঁরা সপ্তম ও অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের পাঠদান করাতেন। ওই ভবনটির একটি কক্ষের ছাদ ভেঙে পড়েছে। একই ভবনের পাশের কক্ষটিতেও ফাটল ধরেছে। ফলে গতকাল থেকে বিদ্যালয়টিতে দুটি শ্রেণিকক্ষের সংকটে পড়েছেন তাঁরা।
বিদ্যালয়ের নৈশপ্রহরী আবদুল করিম জানান, সোমবার রাতে তিনি বিদ্যালয়ের নতুন ভবনের বারান্দায় শুয়ে ছিলেন। গভীর রাতে পরিত্যক্ত ভবনটির একটির কক্ষের ছাদ ভেঙে পড়ে।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এনায়েতুর আকন্দ বলেন, এমনিতেই বিদ্যালয়টিতে শ্রেণিকক্ষের সংকট রয়েছে। তারপর বিদ্যালয়ের একটি ভবনের ছাদ ভেঙে পড়ায় শ্রেণিকক্ষের সংকট আরও বেড়েছে। দ্রুত শ্রেণিকক্ষের সংকট নিরসনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হবে।