শ্রেণীকক্ষ সংকট, খুদে শিক্ষার্থীদের দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আসবাব ও শ্রেণীকক্ষের অভাবে শিক্ষার্থীদের গাদাগাদি করে ক্লাস করতে হচ্ছে। স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয়ের প্রায় ৬০০ শিক্ষার্থীর জন্য বর্তমানে ছয়টি শ্রেণীকক্ষ রয়েছে। তাই ৪০ জনের ধারণ ক্ষমতার একটি কক্ষে গাদাগাদি করে ক্লাস করতে হচ্ছে। রয়েছে বেঞ্চের অভাব। ১০ জন শিক্ষকের বসার জন্য একটি বসার কক্ষ রয়েছে। পাঁচটি টয়লেটের মধ্যে চারটি ব্যবহারের অনুপযোগী। নেই নিজস্ব খেলার মাঠ। প্রধান শিক্ষিকা রাহেনা সুলতানা জানান, অতিরিক্ত শিক্ষার্থীর কারণে ক্লাসে পাঠদানের চেয়ে শৃঙ্খলার জন্য বেশি সময় দিতে হয়। এতে পাঠদান ব্যাহত হচ্ছে। তাই স্কুলের ছাত্রছাত্রীর স্বার্থে জরুরি ভিত্তিতে একটি দ্বিতল ভবন নির্মাণ করা প্রয়োজন।উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আরিফ আহমেঞ্চদ বলেন, শিক্ষা মন্ত্রণালয়ে স্কুলের নতুন ভবনের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। শিগগিরই সেখানে একটি নতুন ভবনের কাজ শুরু হবে।