শ্রেণীকক্ষে দুর্বৃত্তদের আগুন, ১৬ জোড়া বেঞ্চ ছাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্বৃত্তদের লাগানো আগুনে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার আইলহাস লক্ষ্মীপুর মাধ্যমিক বিদ্যালয়ের একটি শ্রেণীকক্ষের সব বেঞ্চ পুড়ে গেছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাইজেল হোসেন জানান, অজ্ঞাতনামা একদল দুর্বৃত্ত গত শুক্রবার মধ্যরাতে বিদ্যালয়ে দশম শ্রেণীর কক্ষের জানালা ভেঙে ভেতরে ঢুকে সেখানে থাকা ১৬ জোড়া বেঞ্চ জড়ো করে তাতে আগুন ধরিয়ে দেয়। এতে বেঞ্চগুলো ভস্মীভূত ও শ্রেণীকক্ষের ব্যাপক ক্ষতি হয়। আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আগুন লাগানোর ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাইজেল হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা দুর্বৃত্তদের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। দোষীদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।’