শ্রেণীকক্ষে পাখা খুলে পড়ে সাত শিক্ষার্থী আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের একটি বিদ্যালয়ে পাঠদানকালে শ্রেণীকক্ষের ছাদ থেকে পাখা খুলে পড়ে সাত শিক্ষার্থী আহত হয়েছে। আহতরা সবাই সপ্তম শ্রেণীর ছাত্র। কালিয়াকৈর উপজেলার গোয়াল বাথান এলাকার বেগম সুফিয়া মডেল হাইস্কুলে গতকাল সোমবার এ দুর্ঘটনা ঘটে।
প্রধান শিক্ষক আতোয়ার রহমান বলেন, দুর্ঘটনার পর দ্রুত আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।