শ্রেণীকক্ষে ফেরার বিষয়ে শিক্ষার্থীরা আজ বা কাল সিদ্ধান্ত জানাবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের আশ্বাসে শ্রেণীকক্ষে ফিরে যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছেন মন্ত্রীর সঙ্গে বৈঠকে অংশ নেওয়া শিক্ষার্থী প্রতিনিধিরা। আজ শুক্রবার ও কাল শনিবারের মধ্যে তাঁরা সিদ্ধান্ত জানাবেন। মন্ত্রীর সঙ্গে বৈঠকে অংশ নেওয়া শিক্ষার্থীদের কয়েকজন জানান, তাঁরা ক্লাসে ফিরে যাওয়ার বিষয়ে ইতিবাচক পথে এগোচ্ছেন। গত বুধবার উপাচার্য ও সহ-উপাচার্যের পদত্যাগের দাবিতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) আন্দোলনকারী শিক্ষার্থীদের ১৬ সদস্যের প্রতিনিধিদল শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করে। তখন মন্ত্রী তাঁদের আশ্বাস দেন, শিক্ষা কার্যক্রম শুরু করলে তাঁদের প্রশাসনিক, শিক্ষাগত ও শারীরিকভাবে হয়রানি করা হবে না। একই সঙ্গে বুয়েটের সামগ্রিক শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে।তখন প্রতিনিধি শিক্ষার্থীরা জানান, অন্য শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে তাঁরা সিদ্ধান্ত জানাবেন। এরপর তাঁরা সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে কথা বলা শুরু করেন।জানতে চাইলে শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী গতকাল প্রথম আলোকে বলেন, শিক্ষকদের সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী সহ-উপাচার্যকে প্রত্যাহারের সিদ্ধান্ত শিগগির কার্যকর করা হবে।