শ্রেণীকক্ষের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রেণীকক্ষ বরাদ্দ, সেমিনার লাইব্রেরি ও ল্যাবরেটরির সুবিধা প্রদানসহ ছয়টি দাবিতে দ্বিতীয় দফায় মৌন মিছিল ও মানববন্ধন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস বিভাগের শিক্ষার্থীরা। গতকাল বুধবার শিক্ষার্থীরা এসব কর্মসূচি পালন করেন।
শিক্ষার্থীদের অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে দ্রুত প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক নিয়োগ দেওয়া, বিভাগের প্রশাসনিক কাজের জন্য একটি অফিস কক্ষ প্রদান করা এবং এক মাসের মধ্যে বন্ধ হয়ে যাওয়া ভবন নির্মাণের কাজ শুরু করা।
ছয় দফা দাবিতে শিক্ষার্থীরা গতকাল বেলা সাড়ে ১১টার দিকে বিভাগের সামনে থেকে মৌন মিছিল বের করেন। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন প্রদক্ষিণ করে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এরপর সেখানে মানববন্ধন করেন শিক্ষার্থীরা।
পূর্বঘোষিত তিন দিনের কর্মসূচি অনুযায়ী শিক্ষার্থীরা আগামী শনিবার উপাচার্যের কাছে সঞ্চারকলিপি দেবেন। রোববার বিভাগ থেকে বিক্ষোভ মিছিল বের করবেন।
ছয় দাবি আদায়ে শিক্ষার্থীরা গত মঙ্গলবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় সংবাদ সমেঞ্চলনের মাধ্যমে কর্মসূচি ঘোষণা করেন। এর আগে গত ২৪ মার্চ একই দাবিতে শিক্ষার্থীরা মানববন্ধন ও উপাচার্যকে সঞ্চারকলিপি দেন।