প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় শিক্ষা সপ্তাহ আয়োজিত প্রতিযোগিতায় দিনাজপুরের বিরামপুর কলেজের অধ্যক্ষ মো. ফরহাদ হোসেন শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হয়েছেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম জিন্নাহ্ বলেন, বিরামপুর কলেজকে উপজেলার শ্রেষ্ঠ কলেজ এবং বিরামপুর কলেজের অধ্যক্ষকে শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত করা হয়েছে। এ ছাড়া ওই কলেজের বাংলা বিভাগের শিক্ষক মো. খায়রুল আলম শ্রেষ্ঠ রোভার শিক্ষক, দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী নাজনীন আক্তার, ওবায়দুল ইসলাম শ্রেষ্ঠ রোভার ও বিরামপুর কলেজের রোভার গ্রুপকে শ্রেষ্ঠ রোভার গ্রুপ নির্বাচিত হয়েছে। বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি|