শ্রেষ্ঠ অধ্যক্ষকে সংবর্ধনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৭-এ জামালপুরের সরিষাবাড়ী উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান (কলেজ) প্রধান হওয়ায় গতকাল মঙ্গলবার অধ্যক্ষ সৈয়দ আবদুর রউফকে সংবর্ধনা দেওয়া হয়েছে। তিনি সরিষাবাড়ী পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজের প্রধান। গতকাল প্রতিষ্ঠানটির মিলনায়তনে বিদ্যালয় পরিচালনা পর্ষদের উদ্যোগে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়। এতে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান সভাপতিত্ব করেন। পৌরসভার মেয়র মো. রুকনুজ্জামান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। এতে আরও উপস্থিত ছিলেন উপজেলা শিল্পকলা একাডেমির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, উপজেলা দর্পণ থিয়েটারের সভাপতি আবদুল হক তরফদার, স্থানীয় কাউন্সিলর আবদুস ছাত্তার, কালাচান পাল প্রমুখ।