প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০১৪ নির্বাচনে রাজশাহী বিভাগীয় পর্যায়ে দুপচাঁচিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুর রহমান খান সেরা হয়েছেন। রাজশাহী বিভাগে বগুড়া জেলা ছয়টি ইভেন্টে সেরা হয়। এর মধ্যে দুপচাঁচিয়া উপজেলা চারটি ইভেন্টে সেরা হয়েছে। ইউএনও ছাড়া দুপচাঁচিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরে আলম ছিদ্দিকী শ্রেষ্ঠ শিক্ষক, দুপচাঁচিয়া গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোত্তালেব হোসেন শ্রেষ্ঠ সভাপতি এবং দুপচাঁচিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী সাবিহা তাসনীম শ্রেষ্ঠ কাব শিশু নির্বাচিত হয়।