শ্রেষ্ঠ ইউএনও
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের নবাবগঞ্জের ইউএনও মো. বজলুর রশীদ ২০১৫-১৬ অর্থবছরে জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হয়েছেন। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ভূমিব্যবস্থাপনায় বিশেষ অবদান রাখায় বজলুর রশীদকে শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত করা হয়। জেলা প্রশাসন কার্যালয়ে গত সোমবার ইউএনও বজলুর রশীদকে সম্মাননা সনদ ও ক্রেস্ট দিয়ে পুরস্কৃত করেন জেলা প্রশাসক মীর খায়রুল আলম। গত বছরের ১৫ অক্টোবর বজলুর রশীদ নবাবগঞ্জে ইউএনও হিসেবে যোগদান করেন।