প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাবনার বেড়া-সাঁথিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার জাকির হোসাইন রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ এএসপি নির্বাচিত হয়েছেন। গত বৃহস্পতিবার রাজশাহী রেঞ্জের ডিআইজির সম্মেলনকক্ষে অনুষ্ঠিত অপরাধসভায় তাঁর হাতে পুরস্কার তুলে দেন রাজশাহী রেঞ্জের ডিআইজি ইকবাল বাহার। সেখানে রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল মাহমুদ, পাবনার পুলিশ সুপার আলমগীর কবির প্রমুখ উপস্থিত ছিলেন। জাকির হোসাইন গত ২৮ মে বেড়া-সাঁথিয়া সার্কেলের এএসপি পদে যোগ দেন। তিনি বেড়া ও সাঁথিয়া উপজেলার আইনশৃঙ্খলার উন্নতিতে অবদান রাখেন।