প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাবনা জেলার শ্রেষ্ঠ এসআই (উপপরিদর্শক) হিসেবে পুরস্কার পেয়েছেন ঈশ্বরদী থানার আবদুর রহিম। পাবনা জেলার পুলিশ কল্যাণ সভায় গতকাল সকালে এই পুরস্কার দেন পুলিশ সুপার আলমগীর কবির। পুরস্কার হিসেবে রহিমকে নগদ অর্থ ও সনদ দেওয়া হয়। ঈশ্বরদী থানা সূত্রে জানা যায়, গ্রেপ্তারি পরোয়ানা তামিল, আসামি গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধারসহ আইনশৃঙ্খলা রক্ষায় এলাকায় বিশেষ দায়িত্ব পালন করার কারণে আবদুর রহিমকে এই পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার লিটন কুমার সাহা, অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) ও জেলার সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ অন্যরা উপস্থিত ছিলেন।