প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুলিশের ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ উপপরিদর্শক (এসআই) নির্বাচিত হয়েছেন নেত্রকোনার কেন্দুয়া থানার এসআই মো. আবদুল কাদের। সার্বিকভাবে ভালো কাজের মূল্যায়নস্বরূপ তাঁকে এ স্বীকৃতি দেওয়া হয়। গত শনিবার ময়মনসিংহ রেঞ্জ কার্যালয়ে রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুনের কাছ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে সনদ ও পুরস্কার নেন। এ প্রসঙ্গে এসআই আবদুল কাদের বলেন, ‘এই স্বীকৃতি আমার জন্য অনেক গর্বের। এই স্বীকৃতি ভবিষ্যতে আমাকে আরও ভালো কাজের অনুপ্রেরণা জোগাবে।’