শ্রেষ্ঠ কলেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের তাড়াশ ডিগ্রি কলেজ উপজেলার মধ্যে শ্রেষ্ঠ কলেজ নির্বাচিত হয়েছে। গতকাল রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমান স্বাক্ষরিত পত্র থেকে জানা যায়, ২০১৭ সালের ফলাফলে উপজেলার শ্রেষ্ঠ কলেজ হিসেবে তাড়াশ ডিগ্রি কলেজ নির্বাচিত হয়েছে। একই সঙ্গে শ্রেষ্ঠ কলেজশিক্ষক নির্বাচিত হয়েছেন তাড়াশ ডিগ্রি কলেজের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মো. আবদুল গাফ্ফার। কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয় তাড়াশ ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী মার্জিয়া মুস্তারিন। কলেজ পর্যায়ে হামদ-নাত প্রতিযোগিতায় প্রথম হয় তাড়াশ ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী রোকেয়া সুলতানা। সিরাজগঞ্জ প্রতিনিধি