শ্রেষ্ঠ চেয়ারম্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের গুরুদাসপুর উপজেলার ৪ নম্বর মশিন্দা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। সম্প্রতি নাটোর জিন্নাহ হাইস্কুল মাঠে ডিজিটাল উদ্বোধনী মেলার সমাপনী অনুষ্ঠানে তাঁকে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার হেলাল উদ্দিন, জেলা প্রশাসক মশিউর রহমান ও পুলিশ সুপার বাসুদেব বণিক। তথ্যপ্রযুক্তি, স্বাস্থ্য, শিক্ষাসহ আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখায় তাঁকে জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান মনোনীত করা হয়।