শ্রেষ্ঠ জেলার স্বীকৃতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘ডিসি গাইবান্ধা’ আইডিতে স্থানীয় জনগণের পোস্ট করা অভিযোগের পরিপ্রেক্ষিতে নাগরিক সেবা প্রদানে সফলতার জন্য শ্রেষ্ঠ জেলা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে গাইবান্ধা জেলা প্রশাসনকে। দেওয়া হয় বিশেষ সনদপত্রও। গত বুধবার সরকারের মুখ্য সচিব, মন্ত্রিপরিষদ সচিব ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব স্বাক্ষরিত এক চিঠিতে এই স্বীকৃতির কথা জানানো হয়। জেলা প্রশাসক মো. আবদুস সামাদ বলেন, অপরাধীদের ভয়ে সাধারণ মানুষ সরাসরি প্রশাসনের কাছে গিয়ে অন্যায়ের প্রতিবাদ করতে পারে না। অনেকের সুযোগও থাকে না। এ ক্ষেত্রে ঘরে বসেই যে কেউ ফেসবুক পেজে যেকোনো অভিযোগ পোস্ট করতে পারেন। গাইবান্ধা প্রতিনিধি