শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরায় বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় পাঁচজন নারীকে শ্রেষ্ঠ জয়িতা হিসেবে সম্মাননা প্রদান করা হয়েছে। অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী হিসেবে ময়না রানী, সমাজসেবায় মাফুজা খাতুন, শিক্ষা ও চাকরিতে সাফল্য অর্জনকারী হিসেবে জাহানারা খাতুন, সফল জননী হিসেবে উষা রায়, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন জীবন গড়ায় রওশান আরা পারভীন এ সম্মাননা পান। গতকাল সোমবার সাতক্ষীরা পৌরসভা মিলনায়তনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তাঁদের সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক নাজমুল আহসান। প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সাংসদ রিফাত আমীন।