শ্রেষ্ঠ নির্বাচিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীর বাগমারা উপজেলায় কলেজ পর্যায়ে ভবানীগঞ্জ কলেজ শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান এবং একই প্রতিষ্ঠানের অধ্যক্ষ হাতেম আলী শ্রেষ্ঠ প্রতিষ্ঠানপ্রধান নির্বাচিত হয়েছেন। গতকাল আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেওয়া হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মীর মস্তাফিজুর রহমান জানান, জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে কলেজটিকে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ এবং ওই কলেজের অধ্যক্ষ হাতেম আলীকে শ্রেষ্ঠ প্রতিষ্ঠানপ্রধান হিসেবে ঘোষণা দেওয়া হয়। এ ছাড়া একই কলেজের এক ছাত্রী সানজিদা আক্তার শ্রেষ্ঠ ছাত্রী নির্বাচিত হয়েছে।