শ্রেষ্ঠ পুরস্কার লাভ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০১৫ সালে মাদক অপরাধ দমনে অবদান রাখায় জাতীয় পর্যায়ে গাজীপুর ও চট্টগ্রাম মেট্রো জেলা যুগ্মভাবে শ্রেষ্ঠ সার্কেলের পুরস্কার লাভ করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খান কামাল গত মঙ্গলবার সকালে রাজধানীর ওসমানী মিলনায়তনে এ দুই জেলার মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হাতে সনদ ও ক্রেস্ট তুলে দেন। গাজীপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাসির উল্লাহ ভূঁইয়া বলেন, মঙ্গলবার সকালে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর হাত থেকে সনদ ও ক্রেস্ট নেন।