শ্রেষ্ঠ পুলিশ সুপার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধার পুলিশ সুপার মো. আশরাফুল ইসলাম বাংলাদেশ পুলিশ রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপারের (এসপি) স্বীকৃতি পেয়েছেন। এ ছাড়া গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসানও রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ ওসি হিসেবে পুরস্কার পেয়েছেন। গত শনিবার রংপুর পুলিশ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে ওই দুই কর্মকর্তার হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়। পুরস্কার দেন রংপুর রেঞ্জের বিভাগীয় পুলিশ কমিশনার (ডিআইজি) খন্দকার গোলাম ফারুক। অনুষ্ঠানে রংপুর রেঞ্জের সব পুলিশ সুপার ও ৬১ জন ওসি উপস্থিত ছিলেন।