শ্রেষ্ঠ প্রতিষ্ঠানপ্রধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৬-এ নীলফামারী সদর উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠানপ্রধান নির্বাচিত হয়েছেন চওড়া বড়গাছা ইউনিয়নের উত্তর চওড়া বড়গাছা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম। গত বৃহস্পতিবার বিকেলে অধ্যক্ষ শহিদুলের হাতে সনদ ও ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুজার রহমান। সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ওই অনুষ্ঠান হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষা সপ্তাহ উদ্যাপন কমিটির সভাপতি ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাবেত আলী। অনুষ্ঠানে উদ্যাপন কমিটির সাধারণ সম্পাদক ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আহসান হাবীব উপস্থিত ছিলেন।