শ্রেষ্ঠ রোভার শিক্ষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ রোভার শিক্ষক হয়েছেন পৌর মহিলা কলেজের রোভার স্কাউট লিডার সালমা হক। জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে জেলার ১৩টি উপজেলার মধ্যে যাচাই-বাছাই করে তাঁকে কিশোরগঞ্জের শ্রেষ্ঠ রোভার শিক্ষক নির্বাচিত করা হয়। জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের সই করা চিঠিতে এ ফলাফল জানানো হয়েছে। সালমা হক সদর উপজেলাতেও শ্রেষ্ঠ রোভার শিক্ষক নির্বাচিত হয়েছিলেন। তিনি ২০১৫ সালে জাপানে অনুষ্ঠিত আন্তর্জাতিক স্কাউট জাম্বুরিতে অংশগ্রহণ, সম্প্রতি গোপালগঞ্জে অনুষ্ঠিত জাতীয় রোভার মুটে কর্মকর্তা হিসেবে যোগদানসহ রোভারের বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নিয়েছেন। কিশোরগঞ্জ প্রতিনিধি