শ্রেষ্ঠ শিক্ষক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলো গোয়ালন্দ বন্ধুসভার উপদেষ্টা পরিষদের সদস্য ও নগরবাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা আক্তার জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০১৪-এর জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষিকা নির্বাচিত হয়েছেন। জেলার শ্রেষ্ঠ কাবশিক্ষক হিসেবে উপজেলার বালিয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অশোক কুমার চক্রবর্তী, ঝরে পড়ার হার কমাতে সক্ষম বিদ্যালয় হিসেবে বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং শ্রেষ্ঠ কাবশিশু হিসেবে উজানচর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র সাব্বির হোসেনকে নির্বাচিত করা হয়। গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি