শ্রেষ্ঠ শিক্ষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার মহিলা ডিগ্রি কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ইফতেখার আহাম্মেদ কলেজ পর্যায়ে জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন। জানা গেছে, গত ২৬ ফেব্রুয়ারি কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক প্রতিযোগিতায় তিনি জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন। জেলা শিক্ষা কর্মকর্তা আবু আশরাফ নূর জেলা শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। ইফতেখার আহাম্মেদ জেলা শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ায় ওই কলেজের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মাহমুদুল হাসান, অধ্যক্ষ মোতাহার হোসেনসহ তাঁর সহকর্মীরা অভিনন্দন জানিয়েছেন।