শ্রেষ্ঠ শিক্ষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা জিলা স্কুলের সহকারী শিক্ষক মোহাম্মদ আবদুল হাফিজ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন। শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে তাঁকে সম্মাননা দেওয়া হয়েছে। তিনি এবার জেলা ও বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন। ৯ মার্চ রাজধানীর নায়েমে জাতীয় কমিটি তাঁকে মাধ্যমিক স্তরের শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে ঘোষণা করে। কুমিল্লা জিলা স্কুলের প্রধান শিক্ষক রাশেদা আক্তার গতকাল বুধবার এ তথ্য নিশ্চিত করেন। আবদুল হাফিজ ১৯৯১ সালের ২১ মে কুমিল্লার নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে শিক্ষক পদে যোগ দেন। এর আগে তিনি ২০০০ ও ২০০৪ সালে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে পুরস্কার পান।