শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৬ উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় কলেজ পর্যায়ে মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বিএএফ শাহীন কলেজ। এই সাফল্যের জন্য কলেজের অধ্যক্ষ কলেজের সব শিক্ষক, ছাত্রছাত্রী ও কর্মচারীকে অভিনন্দন জানিয়েছেন। অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন মো. সাইদুল আমীন বলেন, মোট ১১টি ক্যাটাগরিতে তাঁদের কলেজকে এই স্বীকৃতি দেওয়া হয়। বাংলাদেশ বিমানবাহিনী পরিচালিত এই কলেজ ২০১১ সালের ৩ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এই কলেজে ১৮৯৯ জন শিক্ষার্থী রয়েছে।