শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ হাইস্কুল অ্যান্ড কলেজ ২০১৬ সালে জেলার শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে পুরস্কার অর্জন করেছে। জেলা প্রশাসক আনিছুর রহমান মিঞা শিক্ষা বিভাগের পক্ষে গতকাল সোমবার এ-সংক্রান্ত সনদ ও আর্থিক পুরস্কার স্কুল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন। ১৮৮৫ সালে শহরের শায়েস্তা খান সড়কে নারায়ণগঞ্জ হাইস্কুল প্রতিষ্ঠা করা হয়। ২০১৪ সালে স্কুলটি কলেজে রূপান্তরিত হয়। বর্তমানে সহশিক্ষা কার্যক্রমের অধীনে প্রায় ২৫০০ ছাত্রছাত্রী পড়াশোনা করছে এ শিক্ষাপ্রতিষ্ঠানে। কয়েক বছর ধরে এ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রাথমিক সমাপনী, জেএসসি, এসএসসি ও এইচএসসিতে শতভাগ উত্তীর্ণ হয়।