প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর পাংশা সরকারি কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক মেহেদী হাসান উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণিশিক্ষক নির্বাচিত হয়েছেন। জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৭ উপলক্ষে গত বৃহস্পতিবার এই ঘোষণা দেয় উপজেলা শিক্ষা কার্যালয়। মেহেদী হাসান এর আগে ২০০৩ সালে রাজবাড়ী জেলার শ্রেষ্ঠ বিএনসিসি শিক্ষক নির্বাচিত হয়েছিলেন। তিনি পাংশা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের জ্যেষ্ঠ সহসভাপতি, বঙ্গবন্ধু সাহিত্য গবেষণা পরিষদের সাংগঠনিক সম্পাদক, এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠ পরিচালনা কমিটির সদস্য ও উপজেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক ছাড়া বিভিন্ন সামাজিক সেবামূলক কর্মকাণ্ডে জড়িত রয়েছেন। গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি