শ্রেষ্ঠ সংগঠককে পুরস্কার প্রদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে সফল ব্যক্তি হিসেবে আলেয়া বেগম ও শ্রেষ্ঠ সংগঠক হিসেবে মো. সহিদুল ইসলামকে পুরস্কৃত করা হয়েছে। গত মঙ্গলবার যুব দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ পুরস্কার প্রদান করা হয়।
জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বেগম উম্মে সালমা তানজিয়া। সভায় সভাপতিত্ব করেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মাইদুল আহসান। 
অনুষ্ঠানে শহরের গোয়ালচামট মহল্লার বাসিন্দা প্রতীক সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক আলেয়া বেগমকে এবং হাইলাইট চক্ষু ফাউন্ডেশনের চেয়ারম্যান ভাঙ্গার চণ্ডীদাসদী মহল্লার সহিদুল ইসলামকে এ পুরস্কার দেওয়া হয়।