শ্রেষ্ঠ সভাপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ের বোদা উপজেলার বোদা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ব্যবস্থাপনা কমিটির (এসএমসি) সভাপতি রবিউল আলম রংপুর বিভাগে শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত হয়েছেন। তিনি বোদা পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক। রংপুর বিভাগীয় কমিশনার মুহাম্মদ দিলোয়ার বখতের সই করা এক পত্রে জানা গেছে, শিক্ষা ক্ষেত্রে অবদান রাখার জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ২০১৫ সালের জাতীয় শিক্ষা পদকের জন্য রবিউল আলমকে নির্বাচিত করা হয়েছে।