প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুর বিভাগের শ্রেষ্ঠ রোভার স্কাউট নেতা নির্বাচিত হয়েছেন পঞ্চগড় সদর উপজেলার ফুটকিবাড়ী স্কুল অ্যান্ড কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক এমদাদুল হক। গত শনিবার গাজীপুরের বাহাদুরপুরে রোভার স্কাউট প্রশিক্ষণকেন্দ্রে আয়োজিত বাংলাদেশ রোভার স্কাউটস রোভার অঞ্চলের ত্রিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠানে তাঁকে আনুষ্ঠানিকভাবে সনদ ও ক্রেস্ট প্রদান করেন বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের সভাপতি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক হারুন-অর-রশিদ। এমদাদুল হক পঞ্চগড় জেলা রোভারের যুগ্ম সাধারণ সম্পাদক।