শ্লীলতাহানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ঈশ্বরদী উপজেলায় গতকাল বুধবার এক হতদরিদ্র দৃষ্টিপ্রতিবন্ধী কিশোরীর (২০) শ্লীলতাহানি করা হয়েছে। ওই কিশোরীর মা অভিযোগ করেন, প্রতিবেশী মাসুম (৩৫) দীর্ঘদিন ধরে তাঁর মেয়েকে উত্ত্যক্ত করছিলেন। গতকাল ভোরে বাড়ির পাশের চায়ের দোকানে কাজ করতে গেলে তাঁর মেয়েকে উত্ত্যক্ত করতে থাকেন মাসুম। একপর্যায়ে মেয়েটির সঙ্গে অশালীন আচরণ করেন মাসুম। ঈশ্বরদী থানা সূত্র জানায়, ওই প্রতিবন্ধী কিশোরী নিজেই থানায় মামলা করেছেন।