শ্লীলতাহানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কাপাসিয়া ডিগ্রি কলেজের এক ছাত্রী শ্লীলতাহানির শিকার হয়ে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। গতকাল রোববার উপজেলার চেংনা গ্রাম থেকে কলেজে যাওয়ার পথে একই গ্রামের ফারুক হোসেন ও রুবেল মিয়া ওই ছাত্রীকে শ্লীলতাহানি করে। কাপাসিয়া থানার ওসি জামাল উদ্দিন মীর বলেন, গতকাল এ ঘটনায় ওই ছাত্রীর মা হোসনে আরা বেগম নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।