শ্লীলতাহানির অপরাধে এক বছর কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় শ্লীলতাহানির অপরাধে কদর আলী (৩২) নামের এক ব্যক্তিকে এক বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ ইরতিজা আহসান এ রায় দেন।জানা যায়, উপজেলার চিথলিয়া ইউনিয়নের গোপালপুর গ্রামের স্বামী-পরিত্যক্ত এক নারী বৃহস্পতিবার সন্ধ্যায় পাশে বোনের বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে সিংপুর গ্রামের কদর আলী তাঁর শ্লীলতাহানির চেষ্টা করেন। এ সময় ওই নারীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে গেলে কদর আলী পালিয়ে যান। বিষয়টি তাৎক্ষণিক মিরপুর থানায় জানানো হয়। পুলিশ রাতেই অভিযান চালিয়ে কদর আলীকে গ্রেপ্তার করে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাঁকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন।